“শিক্ষা মানুষের মৌলিক অধিকার এবং জাতির মেরুদণ্ড। যুগোপযোগী ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়েই একজন শিক্ষার্থী প্রকৃত সুনাগরিকে পরিণত হতে পারে। আমরা আমাদের প্রতিষ্ঠানে শুধু পুঁথিগত বিদ্যা নয়, বরং শিক্ষার্থীদের সৃজনশীল, মানবিক ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ হিসেবে গড়ে তোলার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।”আধুনিক সভ্যতায় তথ্য ও প্রযুক্তির কোনো বিকল্প নেই। বর্তমান সরকারের ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের লক্ষ্যকে সামনে রেখে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষা নিশ্চিত করতে আমরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে উঠুক।”
” শুধুমাত্র একাডেমিক ফলাফলই শিক্ষার একমাত্র লক্ষ্য নয়; এর মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীর আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন ও সুপ্ত প্রতিভার বিকাশ। পড়ালেখার পাশাপাশি আমাদের স্কুলে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সততা চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলা হচ্ছে।” “আমাদের এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কিশোরপুর উচ্চ বিদ্যালয়ে সৎ, নিষ্ঠাবান, ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সর্বদা বদ্ধপরিকর।”